1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ

পাকিস্তানকে সহজে হারিয়ে সুপার এইটে ভারত

  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে ১৭৬ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ৬১ রানের জয়ে সুপার এইট নিশ্চিত করে ভারত।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার (১৫ ফেব্রুয়ারি) টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথম ওভারে অভিষেক শার্মাকে সাজঘরে ফেরালেও থামানো যায়নি ইশান কিশানকে। দ্বিতীয় উইকেট জুটিতে তিলক ভার্মাকে নিয়ে দলের হাল ধরেন ইশান কিশান। ব্যাট হাতে একাই পাকিস্তানের বোলারদের শাসন করতে থাকেন এই বাঁহাতি। ১০ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৪০ বলে ৭৭ রান করা এই ওপেনারকে থামান সাইম আইয়ুব। এরপর তিলক ভার্মার সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দুজনে মিলে যোগ করেন ৩৪ বলে ৩৮ রান।

১৫তম ওভারে হ্যাটট্রিকের সম্ভাবান জাগান সাইম আইয়ুব। ওভারের দ্বিতীয় বলে তিলক ভার্মাকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন সাইম। পরের বলে ক্রিজে এসেই বড় শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দেন হার্দিক পান্ডিয়া। ক্যাচ লুফে নিতে কোনো ভুল করেননি বাবর আজম। এর পরের বলটাও করলেন দুর্দান্ত। ব্যাটসম্যান পরাস্ত হলেন, স্টাম্পের সামান্য উপর দিয়ে বল উইকেটকিপারের গ্লাভসে। আবেদন করলেন, আম্পায়ার সাড়া না দেওয়ায় নিলেন রিভিউ, তবে ক্যাচ কিংবা স্টাম্পড; কোনো আউটই ছিলেন না ব্যাটার।

১২৬ রানে ৪ উইকেট হারানোর সূর্যকুমার যাদব ও শিভম দুবে খেলতে থাকেন দেখেশুনে। দুজনের জুটি থেকে আসে ২৬ বলে ৩৩ রান। ২৯ বলে ৩২ রান করে সূর্যকুমার আউট হলে ভাঙে এই জুটি। ইনিংসের শেষ ওভারে শাহিন আফ্রিদি খরচ করেন ১৬ রান, বিনিময়ে তুলে নেন অক্ষর প্যাটেলের উইকেট। ইনিংসের শেষ বলে রানআউট হন ১৭ বলে ২৭ রান করা শিভম দুবে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকে হারিয়ে ১৭৫ রানের পুঁজি পায় ভারত। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব নেন ৩ উইকেট। এছাড়া সালমান, উসমান তারিক ও শাহিন নেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে প্রথম ওভারেই শাহিবজাদা ফারহানের উইকেট হারায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার বলে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। পরের ওভারে সাইম আইয়ুব ও সালমান আলী আঘার উইকেট তুলে নেন জসপ্রিত বুমরাহ। সাইম ২ বলে ৬ ও সালমান ৪ বলে ৪ রান করে আউট হন। ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানের হাল ধরেন বাবর আজম ও উসমান খান। পঞ্চম ওভারে দলের বিপদ আরও বাড়িয়ে দেন বাবর। দলীয় ৩৪ রানের মাথায় অক্ষর প্যাটেলের বলে সরাসরি বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ৭ বলে ৫ রান করা এই ব্যাটার।

পাওয়ার প্লেতে ৩৮ রান তুলতেই টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারায় পাকিস্তান। পঞ্চম উইকেট জুটিতে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন উসমান খান ও শাদাব খান। দুজনে মিলে খেলতে থাকেন দেখেশুনে। ৩৫ বলে করেন ৩৯ রানের জুটি। দলীয় ৭৩ রানের মাথায় অক্ষর প্যাটেলকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে বল মিস করেন উসমান। বল ইশান কিশানের গ্লাভসে জমা হতেই স্টাম্পড আউট করে ফেরান ৩৪ বলে ৪৪ রান করা এই ব্যাটারকে।

এরপর দ্রুতই ফেরেন মোহাম্মদ নাওয়াজ। ৫ বলে ৪ রান করে কুলদীপ যাদবের বলে শিভম দুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফাহিম আশরাফও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৪ বলে ১০ রান করে বরুণ চক্রবর্তীর বলে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। পরের বলেই আবরার আহমেদকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন এই স্পিনার।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd