1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ৩৯ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর প্রার্থী এমদাদ পাটওয়ারী দৈনিক স্বদেশ বিচিত্রার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রকাশক ও সম্পাদক কবি অশোক ধর মতিঝিল নিউজ এর সম্পাদক ও প্রকাশক আকতার হোসেন মিলনের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুল্লাহ আল জাহিদ (ডেভিড) ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন আনুর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের কোরআনের বাণী, আল্লাহর প্রতিশ্রুতি অলঙ্ঘনীয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
ব্রেকিং নিউজঃ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ধরা হয়েছে ৮,৭৬৪,৬১৫ মার্কিন ডলার (১০৭ কোটি ৮৮ লাখ টাকা), যা ২০২৪ সালের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

২০২৪ সালে ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজমানি হিসেবে ৭,৯৫৮,০৭৭ ডলার (প্রায় ৯৭ কোটি ৯৬ লাখ টাকা) দেওয়া করা হয়েছিল। এবার প্রথমবারের মতো দলসংখ্যা বাড়িয়ে ১২টি করা হয়েছে।

বিশ্বকাপে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ২,৩৪০,০০০ ডলার (২৮ কোটি ৮০ লাখ টাকা) ও রানার-আপ দল পাবে ১,১৭০,০০০ ডলার (১৪ কোটি ৪০ লাখ টাকা)। সেমিফাইনালে হারা দুই দল পাবে ৬৭৫,০০০ ডলার (প্রায় ৮ কোটি ৩১ লাখ টাকা) করে, আর গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেয়া হবে ৩১,১৫৪ ডলার (৩৮ লাখ ৩৫ হাজার টাকা)। এছাড়া, অংশগ্রহণকারী প্রতিটি দল ন্যূনতম ২৪৭,৫০০ ডলার (৩ কোটি ৪৬ হাজার টাকারও বেশি) করে পাবে।

আইসিসির সিইও সংযোগ গুপ্ত বলেন, নারী ক্রিকেটের দ্রুত উন্নতি এবং এই প্রাইজমানি বৃদ্ধি বিশ্ব ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও বৈশ্বিক করতে আইসিসির প্রতিশ্রুতিরই প্রতিফলন।

তিনি আরও বলেন, ‘নারী ক্রিকেটের প্রসার দিন দিন বাড়ছে। বিনিয়োগ ও সুযোগ বৃদ্ধির মাধ্যমে নারী খেলোয়াড়দের প্রভাবও বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হচ্ছে। এই টুর্নামেন্ট শুধু দর্শকসংখ্যা ও সম্প্রচারের রেকর্ডই গড়বে না, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে।’
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd