1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

দুধে ভেজাল মেশানো হয়েছে কিনা বুঝবেন যেভাবে

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : দুধ শরীরের জন্য নিঃসন্দেহে উপকারী। কেননা এতে আছে ভিটামিন ডি, বি১২, প্রোটিন, ক্যালসিয়ামসহ একাধিক পুষ্টি উপাদান। কিন্তু আজকাল বাজারে যেসব দুধ পাওয়া যায়, সব যে খাঁটি তা নয়। অনেক দুধেই ভেজাল মেশানো হয়। বিশেষ করে পানি, স্টার্চ, ডিটারজেন্ট বা সিন্থেটিক পদার্থের মতো একাধিক ক্ষতিকর উপাদান মেশানো হয়, যা খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়।

প্যাকেটজাত দুধ কেনার সময় ভেজাল যাচাই করার উপায় নেই। তবে দুধ বাড়িতে আনার পরে পরীক্ষা করে নিতে পারেন। যদি দুধে ভেজাল আছে তা বুঝতে পারেন, তাহলে ওই দুধ না খাওয়াই ভালো।

ভেজাল মেশানো দুধ চেনার উপায়

ফেনা হচ্ছে কিনা দেখুন
দুধে ডিটারজেন্ট মেশানো থাকলে ফেনা হবে। এটা বোঝার জন্য, একটি বোতলে দুধ ঢেলে নিন। তারপরে জোরে জোরে ঝাঁকাতে থাকুন। যদি ফেনা উৎপন্ন হয়, বুঝবেন এতে ডিটারজেন্ট মেশানো আছে। এছাড়া সমপরিমাণ দুধ ও পানি নিয়ে জোরে ঝাঁকাতে থাকুন। যদি ফেনা হয়, তাহলে বুঝে নিন এতে ভেজাল রয়েছে।

সাদা দাগ যাচাই করুন
মাটিতে বা কোনো মসৃণ জায়গায় একটু দুধ ঢালুন। দুধ স্বাভাবিক ভাবেই গড়িয়ে যাবে। তারপরে দুধ যদি তার সাদা দাগ থেকে যায়, তাহলে বুঝবেন, এতে ভেজাল মেশানো আছে। খাঁটি দুধে সাদা দাগ পড়ে না।

অড়হর ডাল দিয়ে পরীক্ষা করুন
একটি পাত্রে বা টেস্ট টিউবে ১-২ চামচ দুধ নিন। তার মধ্যে আধ চা চামচ সয়াবিন বা অড়হর ডালের গুঁড়ো মিশিয়ে দিন। ৫ মিনিট পরে এতে লাল লিটমাস পেপার ডুবিয়ে দেখুন। যদি লাল পেপার নীল হয়ে যায়, বুঝবেন এতে ইউরিয়া রয়েছে।

এক চিমটি লবণ মিশিয়ে দেখুন
এক পাত্রে ১-২ চামচ দুধ নিন। তাতে ২ চা চামচ লবণ মেশান। দুধ যদি নীলচে হয়ে যায়, তাহলে বুঝবেন এতে কার্বোহাইড্রেট মেশানো আছে। এই দুধ না খাওয়াই ভালো। আর দুধের রং পরিবর্তন না হলে বুঝবেন দুধ খাঁটি।

দুধ ফোটানোর পরে যা করবেন
২-৩ মিলিলিটার দুধ জ্বাল দিন। দুধ ঠান্ডা হলে ২-৩ ফোঁটা আয়োডিন মিশিয়ে দিন। যদি দুধ খাঁটি হয়, তাহলে দুধের রং বদলাবে না। কিন্তু দুধে যদি স্টার্চ বা অন্য কোনো ভেজাল মেশানো থাকে, তাহলে দুধ হলুদ হয়ে যাবে। দুধ গরম করার সময় যদি তা হলদেটে হয়ে যায়, তাহলে বুঝবেন এতে কার্বোহাইড্রেট মেশানো আছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd