1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

দীর্ঘদিনের গ্যাস সংকট সমাধানে তিতাসকে নিয়ে মাঠে ইশরাক হোসেন

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মতিঝিল নিউজ 24

ঢাকা-৬ ও ৭ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজের সাথে সাক্ষাৎ করেন তিনি।

বৈঠক শেষে ইশরাক হোসেন জানান, ওয়ারী, সূত্রাপুর, গেন্ডারিয়া, বংশাল, চকবাজার ও কোতোয়ালি এলাকাসহ পুরান ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে তীব্র গ্যাস সংকটে বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন।
তিনি আরও জানান, ভুক্তভোগী এলাকাবাসীর সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে তিনি আগে থেকেই সাবেক ওয়ার্ড কমিশনার ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন।

তিতাসের আশ্বাস

ইশরাক হোসেন বলেন,
“এমডি মহোদয় জানিয়েছেন, সমস্যাটি তাদের নজরে এসেছে এবং দ্রুতই টেকনিক্যাল টিম সরেজমিনে পরিদর্শন করবে।”

গ্যাস সংকট কমার কারণ ব্যাখ্যা

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান,
গত বছরের তুলনায় এবছর জাতীয় গ্রিডে গ্যাস উৎপাদন কমেছে।
আগে যেখানে ২৯০০ ইউনিট উৎপাদন হতো, তা এখন ২৭০০ ইউনিটে নেমে এসেছে।
তবে সংকট সমাধানে তাদের কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

পুরান ঢাকার মানুষকে দ্রুত স্বস্তি দিতে তিতাসের কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
অবিরাম গ্যাস সংকটে অতিষ্ঠ সাধারণ মানুষের জন্য এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd