1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু, দুই চিকিৎসকের নিবন্ধন ৬ মাস স্থগিত

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মতিঝিঝলনিউজ প্রতিবেদক : সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসকের নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বুধবার (৪ মার্চ) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়।

নিবন্ধন স্থগিত হওয়া দুই চিকিৎসক হলেন—সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতারের ডা. তাসনুভা মাহজাবিন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদ।

বিএমডিসির ৫৪তম কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিশু আয়ানের খৎনা–সংক্রান্ত চিকিৎসাকাজে অবহেলার প্রমাণ না মিললেও পেশাগত আচরণে ঘাটতি পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন)-এর ধারা ২৩(১) এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রবিধানমালা, ২০২২-এর বিধান ৩৬(৪)(খ) অনুযায়ী বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্টার হতে তাদের দুজনের নিবন্ধন বাতিলপূর্বক ০৬ (ছয়) মাসের জন্য সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

আইনের ধারা ২২(১) অনুযায়ী, এই সময়ের মধ্যে তারা দেশে কোনো এলোপ্যাথি চিকিৎসা প্রদান বা নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। নিষেধাজ্ঞা ৩ মার্চ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর আয়ানকে সুন্নতে খৎনা করাতে নেওয়া হয় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে। অ্যানেসথেসিয়া প্রয়োগের মাধ্যমে খৎনা সম্পন্ন হলেও কয়েক ঘণ্টা পরও তার জ্ঞান না ফেরায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। আট দিন লাইফ সাপোর্টে থাকার পর ২০২৪ সালের ৭ জানুয়ারি দিবাগত রাতে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৯ জানুয়ারি আয়ানের বাবা শামীম আহমেদ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।
মতিঝিঝলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd