1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

গরমে ডাবের পানি নাকি লাচ্ছি- কোনটি বেশি উপকারী

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : গরমে প্রাণ যেন যায় যায়। স্বস্তি পেতে অনেকেই বিভিন্ন ধরনের পানীয় যেমন ডাবের পানি, লাচ্ছি ইত্যাদি পান করেন। শরীর হাইড্রেট রাখতে এ ধরনের পানীয়ের জুড়ি মেলা ভার। প্রশ্ন হলো ডাবের পানি নাকি লাচ্ছি-গরমে কোনটি বেশি উপকারী?

গরমে ডাবের পানি পান করলে কী হয়?
ডাবের পানি খুব উপকারী পানীয়। চিকিৎসক থেকে পুষ্টিবিদ, প্রত্যেকে এই গরমে ডাবের পানি পানের পরামর্শ দেন। কেননা এতে ক্যালোরির পরিমাণ কম আর পর্যাপ্ত পটাশিয়াম থাকে। তাই শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এই পানীয়।

লাচ্ছি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?
গরমে শরীরকে ঠান্ডা রাখে লাচ্ছি ও ঘোল। এগুলো প্রোবায়োটিক পানীয়। গরমকালে পেটের সমস্যা দূরে রাখে এই পানীয়। তাছাড়া এতে বিটলবণ, জিরার গুঁড়া ইত্যাদি মেশানো হয়। এগুলো ঘোলের পুষ্টিগুণ বাড়িয়ে তোলে। হাইড্রেশন জোগানোর পাশাপাশি অন্ত্রেরও যত্নেও এই পানীয় উপকারী।

কোনটির পুষ্টিগুণ কত?
১০০ মিলি ডাবের পানিতে ২৫০ মিলিগ্রাম পটাশিয়াম, ১০৫ মিলিগ্রাম সোডিয়াম, ১৯ ক্যালোরি এবং ৪.৫ গ্রাম প্রাকৃতিক শর্করা রয়েছে। অন্যদিকে, ১০০ মিলি ঘোলে ৩ গ্রাম প্রোটিন, ৪০ ক্যালোরি, ১২০ মিলিগ্রাম ক্যালশিয়াম, ৪.৮ কার্বোহাইড্রেট, ১.৫ গ্রাম ফ্যাট এবং ৫০-৬০ মিলিগ্রাম সোডিয়াম রয়েছে।

কোনটি বেছে নেওয়া ভালো?
বাসায় থাকলে ঘরে পাতা টকদই দিয়ে লাচ্ছি বা ঘোল বানাতে পারেন। পেটের সমস্যায় ভুগলেও এই পানীয় দারুণ উপযোগী। বাইরে গেলে ডাবের পানি পান করতে পারেন। সবুজ ও কচি ডাবের পানি পানের চেষ্টা করুন।

কোন পানীয় কখন পান করা উচিত?
সকালের খাবারের পরে বা দুপুরের খাবার খাওয়ার পরে ঘোল বা লাচ্ছি পান করতে পারেন। এই পানীয়তে প্রোটিন থাকায় এটি পেটও ভরায়। খালি পেটে ডাবের পানি পানে বেশি উপকার পাওয়া যায়।
গরমে এই দুই পানীয়ই পান করতে পারেন। তবে দুটি একসঙ্গে খাবেন না। গ্যাসের সমস্যা, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd