1. admin@motijheelnews24.com : admin :
       
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

গরমে ক্লান্তি দূর করতে খেতে পারেন যেসব মিল্ক শেক

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : গরমে শরীর ঠান্ডা করতে অনেকেই কোমল পানীয় খান। এটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এর চেয়ে খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর মিল্কশেক। তবে যদি বেশি করে চিনি, মিল্কমেড দিয়ে মিল্কশেক বানানো হয় তাহলে তা উপকারী হবে না। এমন মিল্কশেক খেলে ক্যালোরি আরও বাড়ার ঝুঁকি থাকে। শরীরে সুস্থ রাখতে মিল্কশেক বানাতে হবে স্বাস্থ্যকর উপায়ে।

গরমের দুপুরে বা বিকেলে চায়ের বদলে এক গ্লাস ঠান্ডা মিল্কশেক শরীরের ক্লান্তি দূর করে দেবে। পুষ্টিকর মিল্ক শেক বানানোর কয়েকটি রেসিপি জেনে নিন।

ওট্‌স-আপেল এনার্জি শেক

১টি আপেল (খোসা ছাড়ানো), ২ চামচ ওট্‌স, ১ কাপ দুধ, ৩-৪টি খেজুর নিন। প্রথম শুকনো খোলায় ওট্‌স হালকা ভেজে নিয়ে মিনিট পনেরো দুধে ভিজিয়ে রাখুন। এর পর আপেলের টুকরো ও খেজুরের সঙ্গে ভাল করে ব্লেন্ড করে নিন। স্বাদ বাড়াতে এর সঙ্গে কাঠবাদাম মেশাতে পারেন। উপর থেকে সামান্য কাঠবাদাম ও পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। এই শেকে প্রচুর ফাইবার থাকায় এটি দীর্ঘ ক্ষণ পেট ভরিয়ে রাকে। সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

ঠান্ডা ডাব-মালাই শেক

১টি ডাবের কচি শাঁস (মালাই), আধ কাপ ডাবের পানি, ১ কাপ ঘন দুধ, সামান্য এলাচ গুঁড়ো নিয়ে নিন। ডাবের শাঁস, পানি ও দুধ একসঙ্গে ব্লেন্ড করে তাতে সামান্য এলাচ গুঁড়ো মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। পরিবেশনের আগে আরও খানিকটা শাঁস ছোট ছোট টুকরো করে কেটে উপরে ছড়িয়ে দিতে পারেন। এতে থাকা ইলেকট্রোলাইট শরীরে পানি ও খনিজ লবণের ঘাটতি মেটায়। সেই সঙ্গে পানিশূন্যতা রোধ করে।

চকোলেট পিনাট বাটার মিল্ক শেক

এক কাপ ডার্ক চকোলেট, এক কাপ ঘন দুধ, তিন চামচ পিনাট বাটার নিয়ে নিন। সমস্ত উপকরণ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। চাইলে এতে সামান্য ভ্যানিলা এসেন্স মেশাতে পারেন। এর পর ফ্রিজে রেখে ঠান্ডা করে উপরে খানিকটা ডার্ক চকোলেটের টুকরো ছড়িয়ে পরিবেশন করুন। এই পানীয় শরীরে প্রোটিন শেকের মতো কাজ করবে। একই সঙ্গে প্রোটিন, ক্যালশিয়াম ও ফাইবারের চাহিদা পূরণ করবে।

খেজুর-বাদামের শেক

শরীরে শক্তির জোগান দেয় আয়রন ও ক্যালশিয়ামে ভরপুর খেজুর-বাদামের শেক। এটি খেলে হিটস্ট্রোকের ঝুঁকি কমে। এই মিল্ক শেক বানাতে প্রয়োজন ৫-৬টি খেজুর (বীজ ছাড়া), ১০টি কাঠবাদাম (সারা রাত ভেজানো ও খোসা ছাড়ানো), ১ কাপ দুধ এবং সামান্য জাফরান। খেজুর ও বাদাম অল্প দুধে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এর পর সব উপকরণ ভাল করে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে উপরে সামান্য জাফরান ছড়িয়ে পরিবেশন করুন।

পেঁপে ও মধুর স্মুদি

পেশির জোর, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেঁপে ও মধুর স্মুদি খুবই ইপকারী। এই স্মুদি বানাতে প্রয়োজন ১টি পাকা পেঁপে, ১ কাপ ঠান্ডা দুধ, ১ চামচ মধু ও এক চিমটি গোলমরিচের গুঁড়ো। পেঁপে ও দুধ ব্লেন্ড করে গ্লাসে ঢালুন। উপরে মধু ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। এই স্মুদি খেলে পেটের সমস্যাও কমবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd