1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ নারী বিপিএলে দল কিনতে আগ্রহী রংপুর-রাজশাহী
ব্রেকিং নিউজঃ

ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ১৫৮, বিশ্ব রেকর্ড গড়লেন হিলি

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : আট বিশ্বকাপজয়ী কিংবদন্তি এক ক্রিকেটার। নিজের ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে অ্যালিসা হিলি যখন ব্যাট হাতে মাঠে নামলেন, তখন দুই পাশে দাঁড়িয়ে তাকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন ভারতের খেলোয়াড়েরা। তবে এরপর ভারতের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি।

রোববার (১ মার্চ) হোবার্টে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯৮ বলে ১৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন হিলি। ২৭টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এমন দুর্দান্ত ইনিংসে গতি বেড়েছে ধীরে ধীরে। ৪৯ বলে ফিফটি পূরণ করেন হিলি। পরের ৩০ বলে পূর্ণ করেছেন সেঞ্চুরি। আর ১০০ থেকে ১৫০-এ যেতে লেগেছে মাত্র ১৬ বল। শেষ পর্যন্ত ইনিংসের ৩৭তম ওভারে স্নেহ রানার বলে বোল্ড হয়েছেন ১৫৮-তে।

এমন দুর্দান্ত ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন হিলি। নারী ক্রিকেটে শেষ ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন এই অজি। ২০০৭ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের শেষ ওয়ানডেতে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার জোহমারি লোগটেনবার্গ। ১৯ বছর পর সেই রেকর্ডটা নিজের দখলে নিলেন হিলি।

ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে হিলির ১৫৮ দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৮ সালে ছেলেদের ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের হামেশ মার্শাল। সেটিই ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস।

হিলির এমন রেকর্ডের দিনে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। যাঅস্ট্রেলিয়ার মাটিতে নারী ওয়ানডেতে সর্বোচ্চ আর ভারতের বিপক্ষে যেকোনো মাঠেই সর্বোচ্চ। বিশাল এই টার্গেটে তাড়া করতে নেমে ২২৪ রানে গুটিয়ে যায় ভারত। ১৮৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় অজি মেয়েরা।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd