1. admin@motijheelnews24.com : admin :
       
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

কাঁচা কাঁঠালের কোফতা কারি রান্না করবেন যেভাবে

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : পাকা কাঁঠালই যে কেবল সুস্বাদু ও পুষ্টিকর তা কিন্তু নয়, বরং আপনি এতদিনে কাঁচা কাঁঠালের অনেক গুণের কথাও জেনে থাকবেন। কাঁচা কাঁঠাল তো আর খেতে মিষ্টি কিংবা রসালো নয়, তাই এটি তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয়। চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠালের ভুনা কিংবা মাংসের সঙ্গে কাঁচা কাঁঠাল খাওয়া হয়েছে নিশ্চয়ই? এবার তবে জেনে নেন কাঁচা কাঁঠাল দিয়ে কোফতা কারি রান্না করবেন যেভাবে।

তৈরি করতে যা লাগবে :

সেদ্ধ করা কাঁচা কাঁঠাল- ১ কাপ

সেদ্ধ আলু- ১ কাপ

পেঁয়াজ কুচি- ২টি

ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি- ৪টি

জিরা গুঁড়া- ১ চা চামচ

বেসন- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

মরিচ গুঁড়া- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১ চা চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

আস্ত জিরা- ১ চা চামচ

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন :

সেদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল ও আলুর সঙ্গে লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়াপাতা কুচি ও বেসন দিয়ে মেখে গোল গোল করে তেলে ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে বাকি তেলে আস্ত জিরা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ সোনালি হয়ে এলে তাতে সব মসলা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে তাতে পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে তাতে কোফতা দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। ঝোল গাঢ় হয়ে উপরে তেল ভেসে উঠলে গরম মসলা গুঁড়া ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd