মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : ৮৩ রানেই নেই ৭ উইকেট! এই দুরবস্থার পর ওয়েস্ট ইন্ডিজ ১০০ ছুঁতে পারে কি না, তখন এটাই ছিল দেখার বিষয়।
তবে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড সবাইকে চমকে দিলেন। অষ্টম উইকেটে দুজনে গড়লেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের রেকর্ড ৮৯ রানের জুটি।
তাতে শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
কিন্তু এইডেন মার্করাম, কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনের বিধ্বংসী ব্যাটিং এই লক্ষ্যকেও মামুলি বানিয়ে ফেলল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৯ উইকেট ও ২৩ বল হাতে রেখে জিতে গেল প্রোটিয়ারা।
সুপার এইট পর্বে টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে চলমান ভারত-জিম্বাবুয়ে ম্যাচে ভারত জিতলেই প্রোটিয়াদের শেষ চারে খেলা নিশ্চিত হবে।
পরের ম্যাচে ছোট ব্যবধানে হারলেও ক্ষতি নেই। নেট রান রেটে গ্রুপের অন্য দলগুলোর চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা এক রকম নিশ্চিত।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৬/৮ (শেফার্ড ৫২*, হোল্ডার ৪৯, কিং ২১, এনগিডি ৩/৩০, রাবাদা ২/২২, বশ ২/৩১)।
দক্ষিণ আফ্রিকা: ১৬.১ ওভারে ১৭৭/১ (মার্করাম ৮২*, ডি কক ৪৭, রিকেলটন ৪৫*; চেজ ১/৪৬)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)।
মতিঝিলনিউজ/এআর