1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

ওমানকে উড়িয়ে শুরু জিম্বাবুয়ের

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : ওমানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবার আসর শুরু করল জিম্বাবুয়ে। আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েছে ৮ উইকেটে। তাও আবার ৩৯ বল হাতে রেখে।

ওমান আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়। জবাবে ব্রিয়ান বেনেটের অপরাজিত ইনিংসে ১৩.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।

বেনেট ইনিংসের গোড়াপত্তন করতে এসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৩৬ বলে ৭টি চারে খেলেন অপরাজিত ৪৮ রানের ইনিংস। ব্রেন্ডন টেইলর ৩০ বলে ৩ চারে ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এছাড়া তাদিওয়ানাশে মুরুমানি ৫ চারে ২১ রান করে ও ডিয়ন মায়ার্স শূন্যরানে আউট হন। সিকান্দার রাজা ১ চারে ৫ রানে অপরাজিত থাকেন বেনেটের সঙ্গে।

জিম্বাবুয়ের দুটি উইকেটই নেন সুফিয়ান মেহমুদ। ৩ ওভারে ১২ রান খরচায় উইকেট দুটি তুলে নেন তিনি। ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জিম্বাবুয়ের মুজারাবানি।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারে না ওমান। পুরো ২০ ওভারও খেলতে পারেনি এশিয়ার দলটি। ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়। অবশ্য তাদের রান ১০০ এর চেয়েও কম হতে পারত। কিন্তু শেষ মুহূর্তে শাহ ফয়সাল ১ চারে ৫ রান করলে ১০০ পেরোয়।

ওমানের ব্যাটারদের মধ্যে মাত্র তিনজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে মিডল অর্ডারে বিনায়ক শুক্লা ৪টি চারে সর্বোচ্চ ২৮ রান করেন। সুফিয়ান মেহমুদ ২ চারে করেন ২৫ রান। আর টেল এন্ডার নাদিম খান ১ চার ও ১ ছক্কায় করেন ২০ রান। ইনিংসের একমাত্র ছক্কাটি তার ব্যাট থেকেই আসে।

বল হাতে জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স ৩টি করে উইকেট নেন। তাদের মধ্যে মুজারাবানি ৪ ওভারে ১৬, এনগ্রাভা ৪ ওভারে ১৭ ও ইভান্স ৩.৫ ওভারে দেন ১৮ রান। ৪ ওভারে ১৭ রান দিয়ে অপর উইকেটটি নেন সিকান্দার রাজা।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd