1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

এক সপ্তাহ আটকে থাকার পর দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ ক্রিকেট দল

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ভারতের কলকাতায় এক সপ্তাহ আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ৮ মার্চ বিশ্বকাপও শেষ হয়ে গেলেও কলকাতায় আটকে ছিলেন দুদলের ক্রিকেটারেরা। এমনটা নিশ্চিত করেছে, আইসিসি।

আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের বাকি ২৯ সদস্য ও ওয়েস্ট ইন্ডিজ দলের শেষ ১৬ সদস্য বিমানে রওনা হয়েছেন। ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে আর কোনো ক্রিকেটার আটকে নেই। সকলে দেশে ফিরে গিয়েছেন বা পথে রয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের সুরক্ষার দিকে নজর রাখা হয়েছে।’

আইসিসি আরও জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রিকেটারদের দেশে ফেরানো সহজ ছিল না। বিভিন্ন দেশ ও বিমান সংস্থার সঙ্গে সমন্বয় করে পুরো বন্দোবস্ত করার পরই তারা নিরাপদে দেশে ফেরানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের নয় জন ক্রিকেটার বাড়ি ফিরেছিলেন। এবার বাকিরাও ফিরে গিয়েছেন। দুদলের ক্রিকেটারদের কলকাতা থেকে প্রথমে জোহানেসবার্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে বিমান অ্যান্টিগায় যাবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিপক্ষে ইরানের যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ায় বেশ কয়েকটি দেশে বিমানবন্দর বন্ধ থাকার ফলে বিশ্বকাপ শেষেও ক্রিকেটারেরা ভারত ছাড়তে পারেননি। জিম্বাবুয়েও দিল্লিতে আটকে ছিল। তবে সেমিফাইনালে বিদায়ের পরের দিনই দেশে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। এই ঘটনায় বিতর্ক হয়েছিল। ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল। অবশেষে সব দলই দেশে ফিরে গেল।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd