1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

এই গরমে সুস্থ থাকতে কতটা পানি পান প্রয়োজন?

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মতিঝিল নিউজ লাইফস্টাইল ডেস্ক : দিনের তাপমাত্রা বেড়েই চলেছে। তীব্র গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি ও খনিজ বেরিয়ে যায়। এর ফলে দেখা দেয় ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। শরীর পানিশূন্য হয়ে পড়লে হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যাও হতে পারে। এই পরিস্থিতিতে সুস্থ থাকতে সঠিক পরিমাণে পানি পান খুবই জরুরি।

দৈনিক কতটা পানি খাবেন?
সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ৩ থেকে ৪ লিটার পানি পান করা উচিত। তবে ব্যক্তিভেদে এই পরিমাণ ভিন্ন হতে পারে। যারা দীর্ঘক্ষণ রোদে কাজ করেন বা শারীরিক পরিশ্রম করেন, সাধারণ মানুষের তুলনায় তাদের পানির প্রয়োজনীয়তা বেশি।

শিশু ও বয়স্কদের ক্ষেত্রে পানির পরিমাণের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ তাদের শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ার প্রবণতা থাকে।

শরীরে পানির অভাব হলে যেসব লক্ষণ দেখা দেয়-

প্রস্রাবের রঙ গাঢ় হলুদ হয়ে যায়

মুখ ও ঠোঁট বারবার শুকিয়ে যায়

মাথা ঘোরা, ক্লান্তি এবং কাজ করার শক্তি হারিয়ে ফেলা

ত্বক খসখসে হয়ে যায়

একবারে কতটা পানি খাবেন
চিকিৎসকদের মতে, তৃষ্ণা মেটাতে একবারে অনেকটা পানি না খেয়ে সারা দিন ধরে অল্প অল্প করে পানি খাওয়া বেশি কার্যকর। দীর্ঘক্ষণ পানি না খেয়ে থাকা শরীরের জন্য ক্ষতিকারক। রোদে বেরোনোর আগে অন্তত এক গ্লাস পানি খেয়ে নেবেন। এর পাশাপাশি সবসময় পানির বোতল সঙ্গে রাখা জরুরি।

পানির বিকল্প কী হতে পারে?
বারবার শুধু পানি খেতে ভালো না লাগলে ডাাবের পানি, টাটকা ফলের রস (চিনি ছাড়া), কিংবা লেবু-পানি খেতে পারেন। এতে পানির পাশাপাশি শরীরের প্রয়োজনীয় খনিজ পদার্থের ভারসাম্য বজায় থাকে। তবে এই গরমে অতিরিক্ত চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলাই ভালো। এসব খাবার শরীরকে আরও বেশি পানিশূন্য করে তোলে।
মতিঝিল নিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd