1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

ইফতার শুরুর আগেই খেলা শেষ, বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : নাহিদ রানার তোপ আর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যাওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে এই প্রশ্ন।

সাধারণত ওয়ানডে ম্যাচে এক দলের ব্যাটিং শেষে ৪০ থেকে ৪৫ মিনিটের বিরতি থাকে। কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ পাকিস্তান প্রায় ২০ ওভার বাকি থাকতেই অলআউট হওয়ায় বাংলাদেশ মাত্র ১০ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামল এবং শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকল।

এতে ক্রিকেটপ্রেমীদের মনে জাগা প্রশ্নটা বাস্তবে রূপ নিল। ঢাকায় ইফতার শুরু হওয়ার মিনিটখানেক আগেই জিতে গেল বাংলাদেশ।

অবশ্য ‘জিতে গেল’ লেখার চেয়ে ‘গুঁড়িয়ে দিল’ লেখাটাই বেশি জুতসই। বাংলাদেশের কাছে যে পাত্তাই পায়নি পাকিস্তান! ১০০ ওভারের ম্যাচের ফল এসেছে এর অর্ধেকেরও কম ৪৫.৫ ওভারেই।

মামুলি লক্ষ্যটা ৮ উইকেট ও ২০৯ বল বাকি রেখে ছুঁয়ে ফেলেছে মিরাজের দল, বলের হিসেবে যা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সবচয়ে বড় জয়।

এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মিরপুরেই পরের দুই ওয়ানডে আগামী শুক্র (১৩ মার্চ) ও রবিবার (১৫ মার্চ)।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪ অলআউট (আশরাফ ৩৭, ফারহান ২৭, সাদাকাত ১৮, রিজওয়ান ১০; নাহিদ ৫/২৪, মিরাজ ৩/১৯, মুস্তাফিজ ১/১৮, তাসকিন ১/২৯)।

বাংলাদেশ: ১৫.১ ওভারে ১১৫/২ (তানজিদ ৬৭*, শান্ত ২৭, সাইফ ৪, লিটন ৩; ওয়াসিম ১/২৪, আফ্রিদি ১/৩৫)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাহিদ রানা (বাংলাদেশ)।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd