মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : ইফতারে চিকেনের কোনো পদ থাকলে মন্দ হয় না। এমনকিছু তৈরি করতে পারেন যার জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন নেই। আপনার বাড়িতে যদি মুরগির মাংস ও অল্পকিছু মসলা থাকে তাহলে ইফতারের আগে আগে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু চিকেন বল। এটি শিশুদের কাছে বেশ পছন্দের একটি খাবার। চলুন জেনে নেওয়া যাক ইফতারে চিকেন বল বানাবেন যেভাবে।
তৈরি করতে যা লাগবে :
চিকেন কিমা -১ কাপ
পেঁয়াজ কুচি -২ টেবিল চামচ
কাঁচা মরিচ- স্বাদমতো
আদা-রসুন কুচি- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
ময়দা- ১/৪ কাপ
ডিম- ১টি
কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
সয়াসস- ১চা চামচ
গোলমরিচ গুঁড়া- ১ চিমটি
তেল- ভাজার জন্য।
যেভাবে বানাবেন :
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর গোল গোল করে বল বানিয়ে নিন। বলগুলো হালকা ফ্রাই করে নিন। এবার কাঁটা চামচ দিয়ে বলগুলোতে ছিদ্র করে দিন যেন ভেতরেও ঠিকভাবে সেদ্ধ হয়। এবার ডিপ ফ্রাই করে নিন। নামিয়ে পছন্দের সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।
মতিঝিলনিউজ/এআর