1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

আম খেলে কী ডায়াবেটিস বাড়ে?

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : মানুষ আগে মৌসুমে আম খেত। আর এখন মানুষ ফ্রিজে রেখে প্রায় সময় আম খায়। কিন্তু আয়েশ করে খেতে পারে না। তার প্রধান কারণ ডায়াবেটিস। তাদের ধারণা আম খেলে ডায়াবেটিস বেড়ে যাবে। আসলেই কী আম খেলে ডায়াবেটিস বাড়ে?

কেউ বলেন, ডায়াবেটিসে আম একেবারে নিষিদ্ধ। আবার কেউ বিশ্বাস করেন, আম খেলে ডায়াবেটিসই সেরে যায়! বাস্তবতা অবশ্য এর মাঝামাঝি।

এক্ষেত্রে মুম্বাইয়ের শীর্ষস্থানীয় ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. রাহুল বাক্সি জানান, আমের মৌসুমে তার কাছে যেসব রোগী আসেন, তাদের বেশিরভাগেরই সবচেয়ে কমন প্রশ্ন থাকে, তারা আম খেতে পারবেন কিনা। তিনি জানান, আমের মৌসুম শেষে অনেক রোগীর শরীরের চিনির লেভেল বেড়ে যায়। কারণ তারা কোনো রকম নিয়মের মধ্যে না থেকেই আম খান।

তাই প্রশ্নটা শুধু আম খাওয়া নয়, কীভাবে, কতটা এবং কখন খাওয়া উচিত- সেই নিয়ম জানা জরুরি। সম্প্রতি দুটি ভারতীয় গবেষণা আম খেলে ডায়াবেটিস বাড়তে পারে- এমন প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে। গবেষণায় দেখা গেছে, পরিমিত ও পরিকল্পিতভাবে আম খাওয়া টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারী হতে পারে।

ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত এক পাইলট স্টাডিতে দেখা গেছে, সফেদা, দশেরি ও ল্যাংড়া জাতের আম খাওয়ার পর রক্তে যতটা চিনি বাড়ে, তা রুটি খাওয়ার চেয়ে কম বা একই রকম।

৩৫ জন রোগীর ওপর ৮ সপ্তাহ ধরে আরেকটি গবেষণা করা হয়। ওই গবেষণায় দেখা গেছে, সকালে রুটির পরিবর্তে ২৫০ গ্রাম আম খেয়ে ওই রোগীরা রক্তে শর্করা, ইনসুলিন নেওয়ার সমস্যা, ওজন ও কোমরের মাপে উন্নতি দেখিয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন, এই ফল খাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি- একটি ছোট আমে আছে প্রায় ১৮০ ক্যালোরি। তাই এটি প্রতিদিনের ক্যালোরির হিসাব করে খেতে হবে। গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকলে, দিনে একবার বা দুইবার অর্ধেক আম খাওয়া যেতে পারে। তবে তা খাবারের মাঝে খাওয়া ভালো, ডেজার্ট হিসেবে নয়।

তাই আম খেলেই যে বেড়ে যাবে ডায়াবেটিস, এমন ভাবনা ছেড়ে দিয়ে পরিমিতি, সচেতনতা ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে আম হতে পারে আপনার গ্রীষ্মকালীন আনন্দের অংশ। তাই গ্রীষ্মে আম খান, কিন্তু জেনে-বুঝে।

তথ্যসূত্র: বিবিসি
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd