1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকে লড়বেন তাসনিম জারা

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পছন্দের ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

আজ বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী তাসনিম জারার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ‘আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। যখন ঢাকা-৯ আসনের (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, তখন প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন, আমার মার্কা কোনটা? আমাকে সমর্থন করতে চাইলে তারা ব্যালট পেপারে কোন মার্কায় ভোট দেবেন? আজ প্রতীক বরাদ্দের মাধ্যমে সেই প্রশ্নের একদম পরিষ্কার উত্তর আমরা পেয়েছি।’

নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে আমাদের নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু করবো। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে।’

এ সময় তিনি নির্বাচনী এলাকার ভোটারসহ সকলের কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ১২ জন প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বাকি ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন।

এর আগে, গত ১০ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান তাসনিম জারা। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি তার পছন্দের প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দের আবেদন করেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd