1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধনের ডাক দিয়েছেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। তবে মানববন্ধনের কথা থাকলেও একপর্যায়ে তারা সড়ক অবরোধে নামেন। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, শ্রমিকদের কর্মসূচিতে সড়ক অবরোধের পূর্ব কোনো ঘোষণা ছিল না। তারা কেবল মানববন্ধন করার কথা জানিয়েছিল। কিন্তু কর্মসূচি চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ করে দেন অটোরিকশা চালকরা।

এই কর্মসূচির আয়োজন করে ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারি চালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারি রিকশা চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যা শ্রমিকদের জীবিকা নির্বাহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, ট্রাফিক গুলশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ থাকায় ওই রুট ব্যবহারকারী যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শও দেওয়া হয়।

বিকল্প রুট
রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড বা উত্তরা অভিমুখে যাত্রীরা বাড্ডা লিংক রোড থেকে বামে ঘুরে গুলশান-১ হয়ে গুলশান-২ দিয়ে যেতে পারবেন। আর উত্তরা থেকে আগত যানবাহনকে বাড্ডা রুট এড়িয়ে মহাখালী রুট ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

সড়ক অবরোধের কারণে রাজধানীর বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে, ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd