মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : পবিত্র ঈদুল আজহায় কম-বেশি সবাই গরুর মাংস খেয়ে থাকেন। তবে অতিরিক্ত মাংস খাওয়ার পর কিছু খাবার খেলে তা শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলে পুষ্টিবিজ্ঞানীরা সতর্ক করেছেন।বিশেষ করে গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত কোনো খাবার খাওয়া একেবারেই উচিত নয়।
মাংস ও দুধ দুটি খাবারেই রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। যখন গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়া হয়, তখন শরীরে একসঙ্গে অতিরিক্ত প্রোটিনের চাপ পড়ে। আমাদের পরিপাকতন্ত্র হঠাৎ এত ভারী প্রোটিনের ধাক্কা সহজে সহ্য করতে পারে না। ফলে পেট ও লিভারের ওপর বাড়তি ধকল যায়, যা পরিপাকতন্ত্রকে ক্রমশ দুর্বল ও ক্ষতিগ্রস্ত করে তোলে।
যেহেতু মাংস এবং দুধ দুটি খাবারই হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় নেয়, তাই এগুলো পেটে গিয়ে একে অপরের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। এর ফলে বুক জ্বালাপোড়া, গ্যাসের সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।শুধু তাই নয়, এই দুই ভারী খাবারের বৈরি মিলনে রক্তের চাপ বেড়ে যাওয়া, মারাত্মক অ্যালার্জি, ত্বকের নানা রোগ এবং এমনকি পেটে আলসারের মতো জটিল রোগও দেখা দিতে পারে।
ঈদের আনন্দকে সুস্থ রাখতে মাংস খাওয়ার পরপরই ভুলেও দুগ্ধজাত খাবার খাওয়া চলবে না। আর যদি ভুলবশত খেয়েই ফেলেন, তবে অলস শুয়ে না থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা উচিত, যাতে হজম প্রক্রিয়া কিছুটা গতি পায়।তবে সবচেয়ে নিরাপদ উপায় হলো, মাংসের ভারী খাওয়া-দাওয়া শেষ করার অন্তত দুই ঘণ্টা পর দুধ বা মিষ্টিজাতীয় খাবার খাওয়া। এতে শরীর একদম চনমনে ও সুস্থ থাকবে।
মতিঝিলনিউজ/এআর