1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার : আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা
ব্রেকিং নিউজঃ

গরমে স্বস্তি দেবে ‘কাঁচা আমের চিকেন সালাদ’

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : গরমে টক, মিষ্টি, ঝাল সাদের কাঁচা আমের সালাদ খেতে কার না ভালো লাগে। এতে স্বস্তিও পাওয়া যায় আবার প্রয়োজনীয় পুষ্টি উপাদানও মেলে। সঙ্গে চিকেন যোগ করা গেলে পাওয়া যায় প্রয়োজনীয় প্রোটিনও। জেনে নিন কাঁচা আমের চিকেন সালাদ বানানোর নিয়ম।

উপকরণ :
মুরগি ম্যারিনেট করার জন্য
মুরগির বুকের মাংস: ২ পিস
পাপরিকা: ১ চা-চামচ
সয়া সস: ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ
মধু: ১ টেবিল চামচ
লেবুর রস: ১ চা-চামচ
সর্ষের তেল: ১ টেবিল চামচ

সালাদের জন্য :
কাঁচা আম: ১টি (কুচি করা)
কাঁচা পেঁপে: ১ কাপ (কুচি)
গাজর: ১টি (কুচি)
তেঁতুলের পিউরি: ১ টেবিল চামচ
ব্রাউন সুগার: ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ
কাঁচা মরিচ: ১টি (কুচি)
রসুন: ১টি (গ্রিল করা)

প্রথম ধাপ :
একটি বাটিতে মুরগির বুকের মাংস নিয়ে তাতে পাপরিকা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, মধু, লেবুর রস ও সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিন।

দ্বিতীয় ধাপ :
মাংস ১ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন।

তৃতীয় ধাপ :
একটি প্যান গরম করে ম্যারিনেট করা মুরগির মাংস দুই পাশ ভালোভাবে গ্রিল করে নিন।একই সঙ্গে একটি রসুনও গ্রিল করে রাখুন।

চতুর্থ ধাপ :
এবার একটি বড় বাটিতে কাঁচা আম, পেঁপে ও গাজরের কুচি নিন।এর সঙ্গে তেঁতুলের পিউরি, ব্রাউন সুগার, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচের কুচি এবং গ্রিল করা রসুন মিশিয়ে সালাদ তৈরি করুন।গ্রিল করা মুরগির বুকের মাংস টুকরা করে সালাদের ওপর সাজিয়ে দিন। ঠান্ডা বা রুম টেম্পারেচারে পরিবেশন করুন এই টক-মিষ্টি-ঝাল স্বাদের স্বাস্থ্যকর কাঁচা আমের চিকেন সালাদ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd