1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

মানবিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের বিভিন্ন গণআন্দোলনে এ দেশের মানুষ রক্ত দিয়েছে। সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে একটি স্বচ্ছ রাষ্ট্র গঠনই বর্তমান সময়ের প্রধান লক্ষ্য।

সোমবার (৪ মে) বিকেলে জাপানের টোকিওর কামিনাকাযাতো এলাকার তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা তাকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করেন।

এসময় তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং ওই সময় সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। রেমিট্যান্সের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, প্রবাসীদের সমর্থনের প্রতিদান দিতে তারা সংসদ ও রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একই সঙ্গে জাপানে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশীয় মূল্যবোধ জাগ্রত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাংস্কৃতিক পরিবেশনা ও প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd