1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

ডিভাইসে সমস্যার ৩ কারণ

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটে কাটছে দিন-রাত। এতে হ্যাকিং হচ্ছে অহরহ। নিত্যনতুন উপায় খুঁজে স্মার্ট গ্রাহককে ফাঁদে ফেলতেই যত কৌশল। প্রথমত, ম্যালিশিয়াস লিঙ্কে ক্লিক করার কারণে, আবার কখনও ম্যালওয়্যারযুক্ত অ্যাপ ডাউনলোড করার কারণে ডিভাইসের নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। তাৎক্ষণিক কিছু সমস্যা হলে বুঝতে হবে ডিভাইসে ঘটেছে অনৈতিক প্রবেশ।

ডিভাইসে ত্রুটি
অন্য কেউ নিয়ন্ত্রণ নিলে ডিভাইসের স্ক্রিন ফ্ল্যাশ করা, ঘন ঘন ফোনের সেটিংস পরিবর্তন হওয়া বা ফোন কাজ না করার মতো ঘটনা দৃশ্যমান হবে। এসব লক্ষণ ধরা পড়লে সতর্ক হতে হবে।

ব্যাকগ্রাউন্ড নয়েজ
জনপ্রিয় কিছু স্পাই অ্যাপ নিজের অজান্তে ফোনকল রেকর্ড করে। যদি ফোনকলের সময় ব্যাকগ্রাউন্ডে অন্য কারও কণ্ঠ বা অপরিচিত শব্দ (নয়েজ) কানে আসে, তাহলে সতর্ক হওয়া উচিত। কারণ এর অর্থ, অন্য কেউ ডিভাইসে অনুপ্রবেশ নিয়েছে।

ব্রাউজিং হিস্ট্রি
অনেক সময় দেখা যায়, নিজে সার্চ করেননি এমন বিষয় ব্রাউজিং হিস্ট্রিতে দৃশ্যমান হয়েছে। সতর্ক হোন। কারণ, অবশ্যই কেউ ডিভাইসে নিয়ন্ত্রণ নিয়ে ম্যালওয়্যার রয়েছে এমন সাইটের মাধ্যমে ডেটা চুরির পাঁয়তারা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন কারণ ঘটলে প্রথমে ডিভাইস কিছুক্ষণ বন্ধ করতে হবে। সম্ভব হলে দুই থেকে তিনবার রিস্টার্ট করলে সমস্যা থেকে তাৎক্ষণিক সুরক্ষা মিলবে। কিন্তু সমস্যা যদি থেকেই যায়, তাহলে অ্যাপ অপশনে গিয়ে অচেনা অ্যাপ রয়েছে কিনা, তা যাচাই করতে হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd