1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!

কাবাঘরের সান্নিধ্যে নামাজ আদায়ে সতর্কতা জরুরি

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ ধর্ম ও জীবন ডেস্ক : পৃথিবীর বুকে কিছু স্থান আছে, যেখানে দাঁড়ালে মানুষের হৃদয় নিজ থেকেই নরম হয়ে আসে, চোখ ভিজে ওঠে, আর আত্মা খুঁজে পায় এক অপার্থিব সুখ। পবিত্র কাবা ঘর তেমনই এক মহিমান্বিত স্থান—যেখানে প্রতিটি সিজদা যেন আসমানের দরজায় কড়া নাড়ে, আর প্রতিটি দোয়া পায় বিশেষ গ্রহণযোগ্যতার আশা। তাই কাবার সান্নিধ্যে নামাজ আদায় করা মুমিনের পরম আকাঙ্ক্ষা আর অনন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা বলেন, ‘মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে, সেটিই এই কাবা—যা বরকতময় ও সমগ্র বিশ্বের জন্য হেদায়েতের উৎস।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৯৬)।

এই ঘোষণা কাবার মর্যাদাকে এমন উচ্চতায় অধিষ্ঠিত করেছে, যা অন্য কোনো স্থানের ক্ষেত্রে পাওয়া যায় না। শুধু তা-ই নয়, আল্লাহ তাআলা এই ঘরকে নিরাপত্তার স্থান হিসেবে ঘোষণা করে বলেন, ‘যে এতে প্রবেশ করবে, সে নিরাপদ থাকবে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৯৭)

এই পবিত্র পরিবেশে দাঁড়িয়ে নামাজ আদায় করলে হৃদয়ে যে শান্তি ও একাগ্রতা সৃষ্টি হয়, তা অন্য কোথাও অনুভব করা দুষ্কর। তাইতো আল্লাহ তাআলা ইবরাহিম (আ.) ও ইসমাঈল (আ.)-কে এই ঘর পবিত্র রাখার নির্দেশ দিয়ে বলেন, ‘আমি ইবরাহিম এবং ইসমাঈল (আ.)-কে নির্দেশ দিলাম, তোমরা আমার এই ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু-সিজদাকারীদের জন্য।’ (সুরা : বাকারা, আয়াত : ১২৫)

এই নির্দেশনার মধ্যেই কাবার পাশে নামাজ আদায়ের গুরুত্ব সুস্পষ্ট হয়ে ওঠে। একইসঙ্গে সমগ্র মুসলিম উম্মাহর জন্য কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করেন। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমাদের সালাতের কেন্দ্রবিন্দু এই কাবা ঘরই। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের মুখমণ্ডল মসজিদুল হারামের দিকে ফিরাও।’ (সুরা : বাকারা, আয়াত : ১৪৪)

মহানবী (সা.) মসজিদুল হারামের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। মহানবী (সা.) বলেন, আমার এই মসজিদে এক নামাজ আদায় করা অন্যান্য মসজিদের এক হাজার নামাজের চেয়ে উত্তম, তবে মসজিদুল হারাম এর ব্যতিক্রম।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১১৯০)

অন্য একটি হাদিসে মহানবী (সা.) বলেন, ‘ইবাদতের উদ্দেশ্যে বিশেষভাবে সফর করা উচিত শুধুমাত্র তিনটি মসজিদে—মসজিদুল হারাম, মসজিদে নববি এবং মসজিদুল আকসা।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১৮৬৪)

অতএব, কাবার সান্নিধ্যে নামাজ আদায় করা নিঃসন্দেহে বিরাট ফজিলতের কাজ।কিন্তু তাওয়াফরত মুসল্লিদের কষ্ট দিয়ে কাবার সান্নিধ্যে নামাজ পড়া অনুচিত। ভিড়ের সময় ওপরের তলায় বা দূর থেকে কাবা দেখে নামাজ পড়া উত্তম। তাই নামাজ আদায়ের সময় সরাসরি কাবার ঘরের দিকে ফিরে নামাজ পড়লেও একই সওয়াব পাওয়া যাবে।

অনেক সময় কাবার খুব কাছে বা তাওয়াফের জায়গায় নামাজ পড়লে ভিড়ের কারণে তাড়াহুড়ো বা সমস্যা হতে পারে, তাই নিরাপদ স্থানে দাঁড়ানো জরুরি। তবে এর প্রকৃত সৌন্দর্য ফুটে উঠে অন্তরের বিনয়, একাগ্রতা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসায়।

কাবার সামনে দাঁড়িয়ে একজন মুমিন যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন সে যেন দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে তার প্রভুর সান্নিধ্যে নিজেকে সমর্পণ করে। কেননা কাবার কাছাকাছি নামাজ আদায় করা যেমন এক মহান সৌভাগ্য, তেমনি আমাদের জন্য শিক্ষা—আমাদের প্রতিটি সালাত যেন হয় তেমনই খুশু-খুজু ও আন্তরিকতায় ভরপুর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর পবিত্র ঘরের মেহমান হিসেবে কবুল করুন এবং কাবার সান্নিধ্যে দাঁড়িয়ে নামাজ আদায়ের তাওফিক দান করুন। আমিন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd