1. admin@motijheelnews24.com : admin :
       
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | মতিঝিল নিউজ
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সম্মেলন-২০২৬ উপলক্ষে আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সাব্বির আহমেদ রনি এ কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, বৌদ্ধতাত্ত্বিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব ফেরদৌসী আহমেদ (মিষ্টি), মাননীয় সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা-এর প্রকাশক ও সম্পাদক কবি অশোক ধর। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল নিউজের প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র রিপোর্টার মো. আখতার হোসেন মিলন। তিনি বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কার্যক্রমের সাফল্য কামনা করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের ইতিবাচক বিকাশে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানটি আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd