1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতারা

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের কয়েকজন শীর্ষ নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, জুলাই শহীদ ও বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ সদস্য জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

নাহিদ বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য ঐতিহাসিক। জুলাই অভ্যুত্থানে আমরা যারা রাজপথে একত্রিত ছিলাম, আজ সাংগঠনিকভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হচ্ছি। যারা আজ যোগ দিচ্ছেন, তারা আমাদের থেকে আলাদা ছিলেন না; বরং বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে একই লক্ষ্যে কাজ করেছেন।

নাহিদ ইসলাম স্পষ্ট করেন, এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কারও সাবেক পরিচয় মুখ্য নয়। তবে কোনও গণহত্যায় সমর্থনকারী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তি এখানে যোগ দিতে পারবে না।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd