1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশীয় সংস্কৃতি ধারণ, লালন ও পালনের প্রয়াসে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন বছরের আনন্দ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। এতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়; এটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সংহতির প্রতীক। তাই দেশীয় সংস্কৃতিকে ধারণ, লালন ও পালনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd