1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজঃ

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

বাণীতে ডা. শফিকুর রহমান বলেন, মহাকালের পরিক্রমায় আমাদের দুয়ারে সমাগত হয়েছে আরও একটি নতুন বাংলা বছর। এবারের নববর্ষ আমাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে। এই শুভক্ষণে দেশ ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোনদের জানাই নতুন বছরের আন্তরিক মোবারকবাদ।

তিনি তাঁর বক্তব্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে প্রিয় দেশ ও জাতিকে মুক্ত করার যে লড়াই চলছে, সেই লড়াইয়ের মাধ্যমেই জনগণের কাঙ্ক্ষিত একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের এবারের নববর্ষের মূল অঙ্গীকার।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, আসুন আমরা সবাই মিলে একটি মানবিক সমাজ গঠন, অর্থনৈতিক মুক্তি এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নতুন বছরে একধাপ এগিয়ে যাই।

বিবৃতির শেষাংশে জামায়াত আমীর নতুন বছরে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd