1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

ছাত্রশিবির জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চায় : শিবির সভাপতি

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চায়, যারা আগামীতে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র কায়েমে সহযোগিতা করবে। যে রাষ্ট্রে মানুষ তার সমঅধিকার ভোগ করবে, মানুষের নিরাপত্তা থাকবে, মা-বোনেরা নির্বিঘ্নে রাস্তায় পথ চলতে পারবে। এমন রাষ্ট্র কায়েম করতে হলে নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের এ রাষ্ট্রের হাল ধরতে হবে।

সোমবার (৬ এপ্রিল) দুুপুরে কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে অডিটরিয়ামে মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ছাত্রশিবির মেধাবীদের সংগঠন, ছাত্রশিবির করার প্রথম শর্তই হচ্ছে তাকে ছাত্র হতে হবে, বিনয়ী হতে হবে। যে কেউ ছাত্রশিবির করতে পারে না।’

নুরুল ইসলাম আরো বলেন, ‘আমরা আল্লাহ তায়ালা কোরআনে যে নিদের্শনা দিয়েছেন এবং রাসুল (সা.) যে পথ দেখিয়েছেন সে আদর্শ আমরা মানুষের কাছে পৌছে দিচ্ছি। প্রতিষ্ঠার পর থেকে আজকে ছাত্রশিবির ৪৯ তম বছর পার করছে অনেক আত্মত্যাগ, সংগ্রাম ও জনশক্তির দায়বদ্ধতাই ইসলামী ছাত্রশিবিরকে আজকের এ অবস্থানে নিয়ে এসেছে।
ছাত্রশিবির ছাত্রদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়। জাতির সামগ্রিক উন্নতিতে কোনোও নেতা কাজ করেননি। এখন নতুনদের এগিয়ে আসতে হবে।’

কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.শফিকুল আলম হেলাল।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, অফিস সম্পাদক কাজী আকিব আব্দুল্লাহ, ভিক্টোরিয়া কলেজ শিবির সভাপতি মো. মনির হোসাইন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিবিরের সভাপতি নুরুল ইসলাম প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd