1. admin@motijheelnews24.com : admin :
       
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

জামায়াতের এমপি মিলন, আর কত লোক মরলে মন্ত্রী অস্বস্তি বোধ করবেন

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : এবারের ঈদযাত্রা স্বস্তিমূলক ছিল– সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ঢাকা-১২ আসনের জামায়াতদলীয় এমপি সাইফুল আলম মিলন। ঈদযাত্রায় প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলের এই এমপি বলেন, ‘আর কত লোক মারা গেলে তিনি (সড়ক পরিবহনমন্ত্রী) অস্বস্তি বোধ করবেন?’

সোমবার সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি এই মন্তব্য করেন। সাইফুল আলম বলেন, রোববার সড়ক পরিবহনমন্ত্রী ঈদযাত্রা সম্পর্কে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি ঈদযাত্রা স্বস্তি ছিল বলে দাবি করেছেন। কিন্তু ঈদযাত্রার ‌‘স্বস্তিটা’ আপনাদের সামনে তুলে ধরতে চাই। তিনি বলেন, বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী ঈদযাত্রায় ১৭০ জন মারা গেছেন। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী ৩৭০ জন। এরপর দৌলতদিয়ায় একটা বাস পানির নিচে চলে গেল। অথচ সড়কমন্ত্রী বললেন, স্বস্তির যাত্রা ছিল।

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার কথা উল্লেখ করে জামায়াতের এমপি বলেন, দৌলতদিয়ায় এত মারা গেল, কিন্তু সড়ক পরিবহনমন্ত্রী গেলেন না। ওখানে যারা মারা গেছেন, তাদের মাত্র ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। সড়ক পরিবহনমন্ত্রী বিবৃতি দিলেন। আমরা তো ওয়েস্টমিনস্টার সংসদীয় কার্যক্রম ফলো করি। ব্রিটেন হলে তো তিনি এতক্ষণে পদত্যাগ করতেন। সড়ক পরিবহনমন্ত্রী পদত্যাগ করবেন কিনা? তিনি পদত্যাগের চিন্তা করবেন কিনা?

এর আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, মন্ত্রীরা অনেক বিজ্ঞ! আইনমন্ত্রী এক ধরনের বক্তব্য দেন, কিন্তু তাঁর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বৈপরীত্য দেখা গেছে। যেটা আইনমন্ত্রী জবাব দেবেন, সেটা আইনমন্ত্রী দিলেই ভালো হয়।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd