1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

আমি নামাজে গেলেও আতঙ্কে থাকি, জামায়াত ছুরি দিয়ে খোঁচা মারল কিনা : যুবদল নেতা নয়ন

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : জামায়াতের মুখে স্বাধীনতার কথা হলো দুই দিনের শিশুর মুখে বুলি শোনার মতো- এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যুবদল নেতা নয়ন বলেন, ‘দুই দিনের বাচ্চা যেমন কথা বলতে পারে না, তেমন জামায়াত-শিবিরের মনে স্বাধীনতা কখনও স্থান করে নেয় না। তাদের মনে থাকে পাকিস্তান, তাদের মনে সবসময় থাকে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তারা ৫২, ৭১, ৯০-তে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জুলাই-আগস্টের আন্দোলনেও জামায়াত-শিবিরের একটা লোক মাঠে এসে মিছিল-মিটিং করেছে, এমন কোনো ছবি বা ফুটেজ নেই।’

নয়ন আরও বলেন, ‘ছাত্রলীগের একজন কুখ্যাত সন্ত্রাসীকে এখনকার ডাকসুর ভিপি ম্যাসেজ দিয়েছিল সেই আঠারো বছর আগে। সবসময় একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, এখনও করে। আমি সবসময় আতঙ্কে থাকি, আমার আসপাশে না জানি কতগুলো জামায়াত-শিবির আছে গুপ্তভাবে। আমি নামাজে গেলেও আতঙ্কে থাকি জামায়াত-শিবির ছুরি দিয়ে খোঁচা মারল কিনা। এদের নিয়ে সাধারণ জনগণ সবসময় একটা ভয়ে থাকে। এই কারণে বাংলাদেশের জনগণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে।’
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd