1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর আহ্বানে বিদ্যুৎ-জ্বালানিসহ সবধরনের খরচে সাশ্রয়ী হতে হবে : ডা. রফিক

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের আধুনিক স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন এবং তার ধারাবাহিকতা রক্ষা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ স্বাস্থ্য খাতে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই হয়। এর ফলে বর্তমানে দেশে হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে। এ ধরনের বহু দৃষ্টান্ত রেখে গেছেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

ছাত্রদলকে মেধাবীদের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের বিভিন্ন মেডিকেল ইউনিট প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে এবং তারা একাডেমিকভাবেও সফলতা অর্জন করেছে। তিনি আরও বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে সবাইকে সাশ্রয়ী হতে হবে।

বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওমর খৈয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. শাকুর খান, অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. তৌহিদ উল ইসলাম জন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, ঢামেকসুর সাবেক জিএস ডা. মাহমুদুর রহমান নোমান, যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহসভাপতি ডা. ইমরান হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষারসহ আনোয়ার খান মেডিকেল কলেজ ও বিভিন্ন মেডিকেলের বর্তমান ও সাবেক ছাত্রদল নেতারা।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd