1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন নিলেন ‘স্যালুট সুজন’ — রিকশাচালক থেকে জনপ্রিয় আন্দোলনকারীর নির্বাচনী যাত্রা

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মতিঝিল নিউজ 24 | নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন নিলেন ‘স্যালুট সুজন’ — রিকশাচালক থেকে জনপ্রিয় আন্দোলনকারীর নির্বাচনী যাত্রা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলোচিত রিকশাচালক সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র নেন তিনি। এ সময় দলের শীর্ষ নেতারাও তার পাশে উপস্থিত ছিলেন।

জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন সুজন। তার এই সম্মান ও সাহসিকতা তাকে দেশজুড়ে জনপ্রিয় করে তোলে। সেই আলোচনাতেই এবার নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিলেন তিনি। মনোনয়নপত্র সংগ্রহের পর সুজন বলেন,
“জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ জয়ী হবো।”

এদিকে ঢাকা-৮ আসনে ইতিমধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই আসনে জামায়াত মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

ঢাকা-৮ আসনকে ঘিরে এখন জমে উঠেছে নানা আলোচনা, আর সুজনের প্রার্থী হওয়া যোগ করেছে নতুন মাত্রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd