1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ঢাকা মেট্রোরেলে আসন দখল করে রাখার অভিযোগ ঠেকাতে নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিশেষ করে এক বা দুই স্টেশন আগে উঠে সিট দখল করে রাখার প্রবণতা—যা ‘লুপ রাইডিং’ নামে পরিচিত—বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, যাত্রীদের অভিযোগের পর মতিঝিল স্টেশনে ট্রেন পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এবং ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল স্টেশনে এসে প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। নতুন ব্যবস্থায় ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে, ফলে যাত্রীরা মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন। কোনো যাত্রী মতিঝিল স্টেশনে পৌঁছানোর পর একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না; তাকে অবশ্যই ট্রেন থেকে নেমে অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।

এ ছাড়া মেট্রোর প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতর অযথা অবস্থান ঠেকাতে চেকইন ও চেকআউটের মধ্যবর্তী সময়সীমাও কমিয়ে আনা হয়েছে।

নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের বেশি কেউ প্ল্যাটফর্ম বা মেট্রোরেল সিস্টেমের ভেতরে অবস্থান করলে তাকে জরিমানার মুখে পড়তে হতে পারে।

যাত্রীদের অভিযোগ ছিল, উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে কিছু যাত্রী আগেই উঠে পড়েন এবং মতিঝিলে নেমে না গিয়ে একই ট্রেনে বসে থাকেন। পরে ট্রেনটি আবার উত্তরার দিকে ফিরলে তারা একই সিটে বসে যাত্রা চালিয়ে যান। এতে সচিবালয় বা শাহবাগের মতো মাঝের স্টেশন থেকে ওঠা যাত্রীরা আসন পান না।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd