1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

রাজধানীতে ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজধানীর গুলশানের নর্দা এলাকায় মাদ্রাসা ভবন থেকে পড়ে আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে বিকেল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা শিক্ষক মোশাররফ হোসেন জানান, আব্দুল্লাহ নর্দা এলাকার আবু বক্কর সিদ্দিক তাহফিজুল মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো সকালে সে বাসা থেকে মাদ্রাসায় যায়।

শিক্ষকের ভাষ্য অনুযায়ী, বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে অসাবধানতাবশত মাদ্রাসা ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে যায় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্রাহ বরিশালের মির্জাগঞ্জ উপজেলার মকুমা গ্রামের মাছ ব্যবসায়ী জাফর মোল্লার ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। বর্তমানে পরিবারের সঙ্গে নর্দা এলাকায় বসবাস করত।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd