1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

মেট্রোরেল স্টেশনে বিজ্ঞাপন প্রদর্শনের স্পেস পেল দুই প্রতিষ্ঠান

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : এন এন কমিউনিকেশন এবং জালালাবাদ এন্টারপ্রাইজ এমআরটি লাইন ৬ এর চারটি মেট্রো রেল স্টেশন (শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল) অভ্যন্তরে আলোকিত ও অনালোকিত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য স্পেস বরাদ্দ পেয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার মেট্রোরেল হেডকোয়ার্টার্সে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) জনাব ফারুক আহমেদ (Faruque Ahmed) আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএমটিসিএল-এর কোম্পানি সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া এন এন কমিউনিকেশনসের চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব ইকবাল হোসেন এবং জালালাবাদ গ্রুপের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Director & CEO) জনাব নাবিল আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

চুক্তির আওতায় মেট্রোরেলের উল্লেখিত চারটি ব্যস্ত স্টেশনে বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। এর ফলে রাজধানীর বিপুল সংখ্যক যাত্রী ও দর্শনার্থীদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের প্রচার আরও বিস্তৃত হবে এবং ব্যবসায়িক সম্ভাবনার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠান তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং মেট্রোরেল স্টেশনভিত্তিক বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd