1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শিশুদের মধ্যে অনলাইন গেমের প্রতি ঝোঁক বাড়ছে, ফলে দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো এখন সাধারণ বিষয়। পরিমিত গেম খেলা বিনোদন বা শেখার মাধ্যম হতে পারে, তবে অতিরিক্ত ব্যবহারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এ ক্ষেত্রে অভিভাবকরা স্মার্টফোনের বিল্ট-ইন নিয়ন্ত্রণ সুবিধা ব্যবহার করে সহজেই গেমের সময় সীমিত করতে পারেন।

আইফোন/আইপ্যাডে থাকা স্ক্রীন টাইম ফিচার এবং অ্যান্ড্রয়েডের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড পারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে দৈনিক অ্যাপ ব্যবহারের সময় দেখা ও সীমা নির্ধারণ করা যায়। এতে গেম বা বিনোদনমূলক অ্যাপের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব। পাশাপাশি নতুন অ্যাপ ইনস্টল বা অননুমোদিত কেনাকাটা নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে।

আইফোন/আইপ্যাডে যেভাবে করবেন (স্ক্রীন টাইম)

১. আইফোনের সেটিংস অপশনে যান

২. স্ক্রিন টাইম চালু করুন

৩. অ্যাপ লিমিট নির্বাচন করুন

৪. গেম বা নির্দিষ্ট অ্যাপ বেছে নিয়ে দৈনিক সময়সীমা সেট করুন

৫. প্রয়োজন হলে ডাউনটাইম ব্যবহার করে নির্দিষ্ট সময়ে সব গেম বন্ধ রাখুন
আরও পড়ুন
দীর্ঘ অপেক্ষার পর বাজারে আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ
দীর্ঘ অপেক্ষার পর বাজারে আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ

অ্যান্ড্রয়েডে যেভাবে করবেন (ডিজিটাল ওয়েলবিয়িং)

১ সেটিংস-এ যান

২. ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড পারেন্টাল কন্ট্রোল খুলুন

৩. ড্যাশবোর্ড থেকে গেম অ্যাপ নির্বাচন করুন

৪. অ্যাপ টাইমার দিয়ে সময়সীমা নির্ধারণ করুন

৫. ফোকাস মোড চালু করে নির্দিষ্ট সময়ে শুধু প্রয়োজনীয় অ্যাপ ব্যবহারের সুযোগ রাখুন

আরও কিছু করণীয়

সন্তানের সঙ্গে নিয়মিত আলোচনা করুন এবং সময়সীমার প্রয়োজনীয়তা বোঝান।
বিকল্প বিনোদন দিন—বই পড়া, আউটডোর খেলা বা সৃজনশীল কাজ।
নিয়মে দৃঢ় থাকুন, তবে অতিরিক্ত কঠোরতা এড়িয়ে চলুন।

স্মার্টফোনের সঠিক সেটিংস ব্যবহার করলে শিশুদের গেম আসক্তি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। একই সঙ্গে তারা পড়াশোনা ও স্বাস্থ্যকর কর্মকাণ্ডে আরও মনোযোগী হতে পারে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd