1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

৫ টাকার জন্য বাড়ির কেয়ার টেকারকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজধানীর ফার্মগেট এলাকায় বাড়ির তত্ত্বাবধায়ক জুলহাস মিয়া হত্যার ঘটনায় মো. কাজল নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১ আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত কাজল ২০১৮ সালের ২৫ মার্চ থেকে কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয় এবং পরে আবার কারাগারে পাঠানো হয়। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার হোমনা উপজেলার দরিচর গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া দীর্ঘ ৩০ বছর ধরে ফার্মগেটের ইন্দিরা রোডের একটি বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।

২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যায় বাসার পাশের একটি সিমেন্টের দোকানের সামনে জুলহাস মিয়ার কাছে ৫ টাকা চান কাজল। টাকা দিতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জুলহাস মিয়ার পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ছেলে মো. সাইফুল শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

তদন্ত শেষে ২০১৮ সালের ৯ জুন অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd