1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী ছাত্রশিবির জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চায় : শিবির সভাপতি টানা ৪ দফা বাড়ানোর পর কমল স্বর্ণের দাম ইরানি হামলা ঠেকাতে ঠেকাতে শেষের দিকে ইসরায়েলের এন্টি-ব্যালিস্টিক মিসাইল হাদিসের বাণী, ফাতেমা (রা.)-এর প্রতি রাসুল (সা.)-এর ভালোবাসা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা,যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরানোর দাবিতে অনড় ইরান ‘শহরের নতুন অতিথি’ নিয়ে আসছেন সাদী-মাহি ভালো তরমুজ চেনার ৭ পদ্ধতি ৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৪
ব্রেকিং নিউজঃ

৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি : মিল্টন

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এমন আশঙ্কায় রাজধানীতে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামে এ কার্যক্রমের আওতায় নগরীর ৫৩৬টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

উদ্বোধন শেষে গণমাধ্যমকে ডিএনসিসির প্রশাসক বলেন, ‘সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি প্রায় এক মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

৫৩৬টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন চালানো হবে জানিয়ে মিল্টন বলেন, ‘আমাদের সিটি করপোরেশনে কোনো ডেঙ্গু রোগী নেই এখন অবধি। আমরা যে উদ্যোগ নিয়েছি, তা বাস্তবায়নে আজ থেকে কাজ শুরু হয়েছে। স্কুলগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে।’

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশ রয়েছে।’
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd