1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। শনিবার (৩১ জানুয়ারি) সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভুচিচ বলেন, “অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে, যেগুলো শুনতে আজগুবি বা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু ইতিহাস বলে, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়ে।” এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়কার নারী কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেন, এ ধরনের ঘটনা অনেক সময় বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।

সার্বিয়ান প্রেসিডেন্ট আরও বলেন, `আমার ধারণা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হতে পারে। একই সঙ্গে আরও কিছু বড় ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। এই সময়ে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ভুচিচের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে।

এর আগে, গত ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি তেহরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, `সময় দ্রুত ফুরিয়ে আসছে।’
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd