স্টাফ রিপোর্টার: মোঃ জিয়াউর রহমান
ঢাকা মহানগরীর ৩৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটোয়ারী। তাঁর নেতৃত্বে দিনভর চলে পাখির চোখে তৃণমূল পর্যায়ের গণসংযোগ, যেখানে প্রতিটি অলিগলি, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
গণসংযোগে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং বলেন—
“ইসরাক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”
এ সময় পুরো এলাকা জুড়ে ধ্বনিত হয়—
“ধানের শীষের জয় হোক, জনগণের জয় হোক”
“১২ তারিখ সারাদিন, ভোট হবে ধানের শীষে”
স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিল, স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়। সাধারণ ভোটারদের মাঝেও দেখা যায় ব্যাপক সাড়া ও সমর্থন।
এমদাদ পাটোয়ারী বলেন, “ধানের শীষ জনগণের প্রতীক। উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে।”
এলাকাবাসীর মতে, এই গণসংযোগে ৩৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে এবং নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
১২ তারিখ সারাদিন — ধানের শীষে ভোট দিন, বিজয় নিশ্চিত করুন।