1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

১০৫ টি চোরাই বাইসাইকেলসহ গ্রেপ্তার ৬

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজধানী ঢাকার বংশাল থানা এলাকায় পৃথক অভিযানে ১০৫টি চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। উদ্ধার করা বাইসাইকেল ও বডিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৮ হাজার টাকা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন– সাজু (৩৫), রাজন (২২), মো. সোহেল (৪৫), সায়াতুল্লাহ ওরফে আকাশ (৩৮), আব্দুর রহমান ভিকি (৩০) ও সীমা (৪০)।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে রাজধানীর কাজী আলাউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে সাজু ও রাজন নামে দুই বাইসাইকেল চোরকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১১টার দিকে নাজিম উদ্দিন রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে চক্রের বাকি চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে ১০১টি চোরাই বাইসাইকেল ও ৪টি বাইসাইকেলের বডি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিসি আরও বলেন, গ্রেপ্তাররা একটি সক্রিয় চোরাই বাইসাইকেল চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল চুরি করে এবং চোরদের কাছ থেকে সংগ্রহ করে বংশাল এলাকায় বিক্রি করে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd