1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

১০০ কোটির ক্লাবে তামান্নার ‘আজ কি রাত’

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : বলিউডের আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া। পরপর বেশ কিছু গানে নিজের যোগ্যতা প্রমাণ করে এই দক্ষিণী নায়িকা এখন বলিউডের সেনসেশন। তামান্নার আইটেম গানের মধ্যে অন্যতম রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’।

সম্প্রতি ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়েছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া। গানটি ছবিতে তারই নাচের মাধ্যমে আলাদা মাত্রা পেয়েছে।

এ উপলক্ষে তামান্না নিজের ইনস্টাগ্রামে শুটিংয়ের কিছু অদেখা ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন তামান্না। সেখানে বিজয় গাঙ্গুলী শটটির প্রশংসা করলে মজা করে তামান্না বলেন, ‘না!’ আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।

পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’ গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন জনপ্রিয় জুটি শচীন-জিগর। মুক্তির পরপরই ‘আজ কি রাত’ দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে এবং তামান্নার নাচ গানটিকে আরও জনপ্রিয় করে তোলে।

পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd