1. admin@motijheelnews24.com : admin :
       
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকে

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে।

সোমবার সকালে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

এর আগে, রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে দীপু মনি অসুস্থতাবোধ করলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, ডা. দীপু মনি দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হলেও চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, ডা. দীপু মনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত এবং তার নিয়মিত চেকআপের প্রয়োজন হয়। রোববার রাতে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে তার অবস্থা গুরুতর নয়। ঢামেকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবারও মুন্সীগঞ্জ কারাগারে ফিরিয়ে আনা হচ্ছে।

উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া একাধিক মামলায় তিনি বর্তমানে কারাবন্দি রয়েছেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd