1. admin@motijheelnews24.com : admin :
       
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সুনামগঞ্জে বাঁধ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরে জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় বাঁধ কাটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোহনপুর ও নোয়াগাঁও এলাকার বাসিন্দাদের নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমারের উপস্থিতিতে বাঁধ সংক্রান্ত একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমস্যার সমাধানে একটি কমিটিও গঠন করা হয়। তবে পরে এক পক্ষ সেই সিদ্ধান্ত অমান্য করে প্রায় শতাধিক লোক নিয়ে জোর করে বাঁধ কেটে দেয়।

এ সময় অন্য পক্ষ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। হামলায় মোহনপুর গ্রামের আলী, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ১৫ জন আহত হন বলে জানা গেছে।

মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, তাদের গ্রামের লোকজন বাঁধ কাটায় বাধা দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়, এতে বেশ কয়েকজন আহত হন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ জানান, ডাকুয়ার হাওরের পানি নিষ্কাশন নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এক পক্ষ তা উপেক্ষা করে বাঁধ কেটে দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd