1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

সংবিধান সংস্কার পরিষদের বিষয় সংসদে সমাধান না হলে রাজপথে যাব: বিরোধীদলীয় নেতা

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। আজ রোববার সংসদের অধিবেশনের মুলতবি শেষে সংসদে গেটে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, স্পিকারের অনুরোধ অনুযায়ী আমরা নোটিশ প্রদান করব। সংসদের ভেতরেই এর সমাধান করতে চাই। কিন্তু কোনো কারণে সংসদের ভেতরে স্বাভাবিক সমাধান না পেলে তখন আমাদের রাজপথে আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা তা চাই না, কারণ যেহেতু বিষয়টা উত্থাপন করেছি, স্পিকার বিবেচনায় নিয়ে নোটিশ দিতে বলেছেন, সে ধারাবাহিকতায় এটা চলতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি আলোচনার প্রস্তাব করেছেন— এ বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এটি কার্য উপদেষ্টার বিষয় মনে করি না। আমরা মনে করি এটা সংসদের বিষয়। সংসদেই সমাধান হোক।

সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ না থাকার বিষয়ে সরকারি দলের বক্তব্য প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধানে ২০২৬ সালে কোনো ভোট ছিল না। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হয়েছে। সে আদেশের একটি অংশ সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেক অংশ বাইরে গেলে মানবেন না, না মানলে দুইটাই না মানেন। মানলে দুইটাই মানতে হবে। জনগণের ইচ্ছা হচ্ছে সুপ্রিম সংবিধান। যেখানে গণভোটে রায় নিয়েছেন। গণভোটে ওনারাও (সরকারি দল) সম্মত, আমরাও সম্মত। আমাদের দাবি ছিল গণভোট আগে হোক, ওনাদের দাবি ছিল গণভোট একই দিনে হোক। ওনাদের দাবিই বাস্তবায়ন হয়েছে। তারাতো গণভোট চাননি, এটা বলেন নাই। গণভোটে সংস্কারের পক্ষের প্রস্তাব বিজয়ী হয়েছে।

আপনারা কি বিশ্বাস করেন সরকার আপনাদের দাবি শেষ পর্যন্ত মানবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd