মতিঝিল নিউজ 24। । মোঃ আক্তার হোসেন মিলন
মাশাআল্লাহ! ১৮ বছরের প্রাপ্তিতে গর্বিত সোনারগাঁওবাসী
রাজপথ কখনো বেঈমানী করে না—তারই প্রমাণ মিললো আজকের সৌজন্য সাক্ষাতে। নারায়ণগঞ্জ (৩) সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাহেব বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তিনি ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাসের সৃষ্টি করে।
১৮ বছরের রাজনৈতিক পথচলার এই প্রাপ্তি সোনারগাঁওবাসীর জন্য গর্বের—এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা বলেন, জনতার ভালোবাসা ও রাজপথের সংগ্রামের ফলেই আজকের এই সম্মান ও স্বীকৃতি।
সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসী তাদের প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে উন্নয়ন ও গণমানুষের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।