1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

ব্যান্ডেজ দিয়ে দুর্নীতিবাজদের হাত মুঠ করে দেয়া হবে: জামায়াত আমির

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : সরকার গঠনের সুযোগ পেলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুঠ করে দেয়া হবে, যাতে তারা ওই হাত দিয়ে আর দুর্নীতি করতে না পারে।”

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “আমি এসেছি বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের স্মরণ করতে। আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে প্রশ্ন রাখি—নতুন করে আরেকটি ফ্যাসিবাদ দেখতে চান কি না?” তিনি বলেন, দেশকে নতুন করে ফ্যাসিবাদের দিকে যেতে না দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

দুর্নীতি দমনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “চুরি বন্ধ করতে পারলে মাত্র পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব।” তিনি আরও বলেন, “যারা দুর্নীতি করে, তাদের গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ বের করে আনা হবে।”

জনসভায় ঝিনাইদহ জেলার জামায়াতের চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd