1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ দুই আসন থেকে নির্বাচিত প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার ঘোষণাপত্র নির্বাচনে কমিশনে দাখিল করার পর আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশ (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমান সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফা অনুযায়ী ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করেন। ঘোষণাপত্র গ্রহণের পর একই দিন থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

সংবিধানের ৭১ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তি একই সময়ে দুই বা ততধিক নির্বাচনি এলাকার সংসদ সদস্য থাকতে পারেন না। একাধিক আসনে নির্বাচিত হলে ৩০ দিনের মধ্যে কোন আসনটি প্রতিনিধিত্ব করবেন তা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে সংশ্লিষ্ট আসন শূন্য ঘোষণা করা হয় এবং সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শপথ গ্রহণও করা যায় না।গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি জোট ২১২টি, জামায়াত জোট ৭৭টি এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা ৮টি আসনে জয়লাভ করে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd