1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক | ১৭ নভেম্বর ২০২৫ মতিঝিল নিউজ

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া (কিবরিয়া)। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সেকশন–১২ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী সেকশন–১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে ছিলেন গোলাম কিবরিয়া। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে এসে তিনজন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে তার মাথা, বুক ও পিঠে অত্যন্ত কাছ থেকে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ৭টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় গোলাম কিবরিয়াকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, “নিহত কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কারা তাকে গুলি করেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।”

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পল্লবী এলাকা ও সোহরাওয়ার্দী হাসপাতাল প্রাঙ্গণে যুবদল ও বিএনপি নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। বর্তমানে পল্লবী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd