1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

পবিত্র রমজানের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ ধর্ম ও জীবন ডেস্ক : পবিত্র রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিমপ্রধান দেশটিতে প্রথম রোজা হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

দেশটির ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে পরদিন বুধবার সন্ধ্যার পর রমজান মাস শুরু হবে। বৃহস্পতিবার হবে প্রথম রোজা।

মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চাঁদ দেখার বৈঠকে বিভিন্ন প্রদেশ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। তবে কোথাও রমজানের চাঁদ দৃশ্যমান না হওয়ায় জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও শরিয়াহভিত্তিক সিদ্ধান্তের আলোকে ১৯ ফেব্রুয়ারিকেই প্রথম রোজার দিন নির্ধারণ করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় সাধারণত দুটি প্রধান ইসলামী সংগঠন ও সরকারি কর্তৃপক্ষের সমন্বয়ে রমজানের তারিখ নির্ধারণ করা হয়। দেশটির বিস্তীর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার সম্ভাবনা ভিন্ন হতে পারে। তবুও কেন্দ্রীয় ঘোষণার মাধ্যমে সারাদেশে একযোগে রমজান পালনের ব্যবস্থা নিশ্চিত করা হয়।

রমজান উপলক্ষে রাজধানী জাকার্তাসহ বিভিন্ন শহরে ইতোমধ্যে মসজিদগুলোতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাজারগুলোতে ইফতার ও সেহরির সামগ্রীর চাহিদা বেড়েছে। বিশেষ করে খেজুর, ফল, চাল, চিনি ও ঐতিহ্যবাহী খাবারের উপকরণের বিক্রি বেড়েছে। সূত্র: গালফ নিউজ
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd